Numeri 26

Il secondo censimento

1মহামারীর পরে সদাপ্রভু মোশিকে ও হারোণের ছেলে ইলীয়াসর যাজককে বললেন, 2“তোমরা ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর মধ্যে নিজের পূর্বপুরুষ অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদেরকে, ইস্রায়েলের যুদ্ধে যাবার যোগ্য সমস্ত লোককে, গণনা কর।” 3তাতে মোশি ও ইলীয়াসর যাজক যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশে মোয়াবের সমভূমিতে তাদেরকে বললেন, 4“কুড়ি বছর ও তার থেকে বয়সী লোকেদেরকে গণনা কর, যেমন সদাপ্রভু মোশিকে ও মিশর দেশ থেকে আসা ইস্রায়েল সন্তানদের আদেশ দিয়েছিলেন।”

La tribù di Ruben

5রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানরা; হনোক থেকে হনোকীয় গোষ্ঠী; পল্লূ থেকে পল্লূয়ীয় গোষ্ঠী; 6হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্ম্মি থেকে কর্ম্মীয় গোষ্ঠী। 7এরা রূবেণীয় গোষ্ঠী; এদের মধ্যে গণনা করা লোক তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ জন। 8পল্লূর সন্তান ইলীয়াব। 9ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম। এরাই সেই দাথন ও অবীরাম যারা কোরহের দলকে অনুসরণ করেছিল যখন তারা মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 10সেই দিনের পৃথিবী মুখ খুলে তাদেরকে ও কোরহকে গিলে ফেলেছিল, তাতে সেই দল মারা গেল এবং আগুন দুশো পঞ্চাশ জনকে গিলে ফেলল, আর তারা নিদর্শন স্বরূপ হল। 11কিন্তু কোরহের সন্তানেরা মারা যায় নি।

La tribù di Simeone

12নিজেদের গোষ্ঠী অনুসারে শিমিয়োনের সন্তানরা; নমূয়েল থেকে নমূয়েলীয় গোষ্ঠী; যামীন থেকে যামীনীয় গোষ্ঠী; যাখীন থেকে যাখীনীয় গোষ্ঠী; 13সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী; শৌল থেকে শৌলীয় গোষ্ঠী। 14শিমিয়োনীয়দের এইসব গোষ্ঠীতে বাইশ হাজার দুশো লোক ছিল।

La tribù di Gad

15নিজেদের গোষ্ঠী অনুসারে গাদের সন্তানরা; সিফোন থেকে সিফোনীয় গোষ্ঠী; হগি থেকে হগীয় গোষ্ঠী; 16শূনি থেকে শূনীয় গোষ্ঠী; ওষ্ণি থেকে ওষ্ণীয় গোষ্ঠী; 17এরি থেকে এরীয় গোষ্ঠী; অরোদ থেকে অরোদীয় গোষ্ঠী; অরেলি থেকে অরেলীয় গোষ্ঠী। 18গাদের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে চল্লিশ হাজার পাঁচশো লোক হল।

La tribù di Giuda

19যিহূদার ছেলে এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল। 20নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানরা; শেলা থেকে শেলায়ীয় গোষ্ঠী; পেরস থেকে পেরসীয় গোষ্ঠী; সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী। 21আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল থেকে হামূলীয় গোষ্ঠী। 22যিহূদার এইসব গোষ্ঠী গণনা করা হলে ছেয়াত্তর হাজার পাঁচশো লোক হল।

La tribù di Issacar

23নিজেদের গোষ্ঠী অনুসারে ইষাখরের সন্তানরা; তোলয় থেকে তোলয়ীয় গোষ্ঠী; পূয় থেকে পূনীয় গোষ্ঠী; 24যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী; শিম্রোণ থেকে শিম্রোণীয় গোষ্ঠী। 25ইষাখরের এইসব গোষ্ঠী গণনা করা হলে চৌষট্টি হাজার তিনশো লোক হল।

La tribù di Zabulon

26নিজেদের গোষ্ঠী অনুসারে সবূলূনের সন্তানরা; সেরদ থেকে সেরদীয় গোষ্ঠী; এলোন থেকে এলোনীয় গোষ্ঠী; যহলেল থেকে যহলেলীয় গোষ্ঠী। 27সবূলূনীয়দের এইসব গোষ্ঠী গণনা করা হলে ষাট হাজার পাঁচশো লোক হল।

La tribù di Manasse

28নিজেদের গোষ্ঠী অনুসারে যোষেফের ছেলে, মনঃশি ও ইফ্রয়িম। 29মনঃশির সন্তানরা; মাখীর থেকে মাখীরীয় গোষ্ঠী; মাখীরের ছেলে গিলিয়দ; গিলিয়দ থেকে গিলিয়দীয় গোষ্ঠী। 30গিলিয়দের সন্তানরা; ঈয়েষর থেকে ঈয়েষরীয় গোষ্ঠী; হেলক থেকে হেলকীয় গোষ্ঠী; 31অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী; শেখম থেকে শেখমীয় গোষ্ঠী; 32শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী; হেফর থেকে হেফরীয় গোষ্ঠী। 33হেফরের ছেলে যে সলফাদ, তার ছেলে ছিল না, শুধু মেয়ে ছিল; সেই সলফাদের মেয়েদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্‌কা ও তির্সা। 34এরা মনঃশির গোষ্ঠী; এদের গণনা করা লোক বাহান্ন হাজার সাতশো জন।

La tribù di Efraim

35নিজেদের গোষ্ঠী অনুসারে ইফ্রয়িমের সন্তানরা এই; শূথলহ থেকে শূথলহীয় গোষ্ঠী; বেখর থেকে বেখরীয় গোষ্ঠী; 36তহন থেকে তহনীয় গোষ্ঠী। আর এরা শূথলহের সন্তান; এরণ থেকে এরণীয় গোষ্ঠী। 37ইফ্রয়িমের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচশো লোক হল; নিজেদের গোষ্ঠী অনুসারে এরা যোষেফের সন্তান।

La tribù di Beniamino

38নিজেদের গোষ্ঠী অনুসারে বিন্যামীনের সন্তানরা; বেলা থেকে বেলায়ীয় গোষ্ঠী; অসবেল থেকে অসবেলীয় গোষ্ঠী; অহীরাম থেকে অহীরামীয় গোষ্ঠী; 39শূফম থেকে শূফমীয় গোষ্ঠী; হূফম থেকে হূফমীয় গোষ্ঠী। 40আর বেলার সন্তান অর্দ ও নামান; অর্দ থেকে অর্দীয় গোষ্ঠী; নামান থেকে নামানীয় গোষ্ঠী। 41নিজেদের গোষ্ঠী অনুসারে এরা বিন্যামীনের সন্তান। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন।

La tribù di Dan

42নিজেদের গোষ্ঠী অনুসারে দানের এইসব সন্তান; শূহম থেকে শূহমীয় গোষ্ঠী; নিজেদের গোষ্ঠী অনুসারে দানের গোষ্ঠী। 43শূহমীয় সমস্ত গোষ্ঠী গণনা করা হলে চৌষট্টি হাজার চারশো লোক হল।

La tribù di Ascer

44নিজেদের গোষ্ঠী অনুসারে আশেরের সন্তানরা; যিম্ন থেকে যিম্নীয় গোষ্ঠী; যিস্‌বি থেকে যিস্‌বীয় গোষ্ঠী; বরিয় থেকে বরিয়ীয় গোষ্ঠী। 45এরা বরিয়ের সন্তান; হেবর থেকে হেবরীয় গোষ্ঠী; মল্কীয়েল থেকে মল্কীয়েলীয় গোষ্ঠী। 46আশেরের মেয়ের নাম সারহ। 47আশেরের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে তিপ্পান্ন হাজার চারশো লোক হল।

La tribù di Neftali

48নিজেদের গোষ্ঠী অনুসারে নপ্তালির সন্তানরা; যহসীয়েল থেকে যহসীয়েলীয় গোষ্ঠী; গূনি থেকে গূনীয় গোষ্ঠী; 49যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী; শিল্লেম থেকে শিল্লেমীয় গোষ্ঠী। 50নিজেদের গোষ্ঠী অনুসারে এই সকল নপ্তালির গোষ্ঠী। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার চারশো জন। 51ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা এইসব লোকের সংখ্যা ছয় লক্ষ এক হাজার সাতশো ত্রিশ জন।

La terra divisa a sorte

52পরে সদাপ্রভু মোশিকে বললেন, 53“নাম সংখ্যা অনুসারে অধিকারের জন্য এদের মধ্যে দেশ বিভক্ত হবে। 54যার লোক বেশি, তুমি তাকে বেশি অধিকার দেবে ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে; যার যত গণনা করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে। 55তবে দেশ গুলিবাঁটের মাধ্যমে বিভক্ত হবে; তারা নিজেদের পূর্বপুরুষের বংশ অনুসারে অধিকার পাবে। 56অধিকার বেশি কি অল্প হোক, গুলিবাঁটের মাধ্যমেই বিভক্ত হবে।”

I Leviti sono contati

57নিজেদের গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এইসব লোক গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী। 58লেবীয় গোষ্ঠী এই গুলি; লিবনীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী, মহলীয় গোষ্ঠী, মূশীয় গোষ্ঠী, কোরহীয় গোষ্ঠী। 59ঐ কহাতের ছেলে অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির মেয়ে, মিশরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাদের বোন মরিয়মকে প্রসব করেছিলেন। 60হারোণ থেকে নাদব ও অবীহূ এবং ইলীয়াসর ও ঈথামর জন্মেছিল। 61কিন্তু সদাপ্রভুর সামনে ইতর আগুন নিবেদন করার জন্য নাদব ও অবীহূ মারা পড়ে। 62এই সবার মধ্যে এক মাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ গণনা করা হলে তেইশ হাজার জন হল; ইস্রায়েল সন্তানের মধ্যে তাদেরকে কোন অধিকার না দেওয়াতে তাদের ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা হয়নি।

Restano solo Caleb e Giosuè

63এইসব লোক মোশি ও ইলীয়াসর যাজকের কর্তৃত্বে গণনা করা হল। তাঁরা যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশের মোয়াবের উপভূমিতে ইস্রায়েল সন্তানদের গণনা করলেন। 64কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না। 65কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না।

Copiato!
Aa